মুখপাত্র কাজী জেবা তাহসিন তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।
পদত্যাগপত্রে জেবা তাহসিন জানান, দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা শাখার দায়িত্ব পালন করা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি উল্লেখ করেন, “কিছু মাস আগে সারাদেশের কমিটি স্থগিত হওয়ার পর পুনরায় এটি সচল করা হলেও, ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি ফরিদপুর জেলার মুখপাত্র পদ থেকে অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “যদিও আমি এই পদটি ছাড়ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস এবং দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় আন্দোলনের পাশে থাকব,হয়তো ভিন্ন ভূমিকায়, তবে একই লক্ষ্য নিয়ে, বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।”
জেবা তাহসিনের পদত্যাগের বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং আন্দোলনের অন্যান্য সদস্যদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
