ইসমাইল হোসেন সম্রাটসহ যুবলীগের সকল নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

অবশ্যই পরুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইতিহাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সংগঠনটি তাদের সকল নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবলীগের দপ্তর সম্পাদক দপ্তর সেল এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন। সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে পূর্বে যেসব নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার বা শাস্তি দেওয়া হয়েছিল তাদের সংগঠনের গঠনমূলক কর্মকাণ্ড, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে আর সম্পৃক্ত না থাকার অঙ্গীকারের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বহিষ্কৃত নেতা-কর্মীদের প্রতি ক্ষমা প্রদর্শন করে তাদের পুনরায় সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, সংগঠনের সকল নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে কারো নাম উল্লেখ করা না থাকলেও সোস্যাল মিডিয়ায় সবথেকে বেশি আলিচিত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। তাকে ২০১৯ সালে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়,
“সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে চলতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থেকে দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।”
বিজয় আসবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ