নিজেই নিজের অপহরণের নাটক সাজালেন মুফতি মুহিব্বুল্লাহ

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজের অপহরণের গল্পটি আসলে নিজেই সাজিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তাকে পঞ্চগড়ে কেউ অপহরণ করেনি; বরং তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন।

মুহিব্বুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মুফতি মুহিব্বুল্লাহ মাদানী’ নামেই বেশি পরিচিত। তিনি দাবি করেছিলেন, ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ার কথাও তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।

তবে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিশ্লেষণ অনুযায়ী, উল্লিখিত সময় ও স্থান থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজে অপহরণের কোনো দৃশ্য পাওয়া যায়নি। ফলে পুলিশ ও অনুসন্ধানী সূত্র নিশ্চিত হয়েছে এটি ছিল মুফতি মুহিব্বুল্লাহর নিজের সাজানো অপহরণের নাটক।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ