টপ অর্ডারের ব্যর্থতায় হতাশাজনক পরাজয় বাংলাদেশের

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রান। ম্যাচের শুরুটাও ভালোই হয়েছিল বাংলাদেশের প্রথম ওভারে আকিল হোসেইনের বলে এক ছক্কা ও এক চারে ১২ রান তোলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। কিন্তু দ্বিতীয় ওভারেই ঘুরে যায় ম্যাচের চিত্র। জেডেন সিলসের বলে রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় তানজিদকে।

এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, সাইফ হাসান, শামিম পাটোয়ারী ও সোহান। মাত্র ৫৭ রানে অর্ধেক ব্যাটার আউট হয়ে যায়। সেই অবস্থায় জয় আশা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দলীয় ৭৭ রানে তাওহিদ হৃদয়ের আউট হওয়ায় ম্যাচের ফল তখন অনেকটাই নির্ধারিত হয়ে যায়।

তবে শেষ দিকে কিছুটা লড়াই দেখান নিচের সারির ব্যাটাররা। তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩৩ রান করেন, নাসুম আহমেদ ১৩ বলে ২০ রান, তাসকিন আহমেদ ৮ বলে ১০ এবং মোস্তাফিজুর রহমান ৮ বলে ১১ রান যোগ করেন। তাঁদের এই ছোট ছোট ইনিংসেই দল কিছুটা ভরসা পায়।

শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৯ রান। জয় থেকে মাত্র ১৬ রান দূরে থেমে যায় টাইগারদের লড়াই। তবুও লোয়ার অর্ডারের ব্যাটিং দেখে এক সময় দর্শকদের মনে হয়েছিল, সম্ভবত আরেকটি চমক দেখা যাবে। কিন্তু তা আর হয়নি।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ