প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা থেকে বিএনপি জামায়াতের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ পটুয়াখালী জেলার ৪ ছাত্র নেতাদের জামিন সহ তাদের সকল দায়িত্ব নিলেন ১১৪ পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মো: মহিববুর রহমান এমপি।
২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে গুলশান থেকে মিথ্যা মামলায় আটক করা হয় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ, মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান সহ পটুয়াখালী জেলার অন্যতম ৪ ছাত্রলীগ নেতাকে।
তাৎক্ষণিকভাবে এই খবর পেয়ে অ্যাডভোকেটদের সাথে যোগাযোগ করে তাদের পক্ষে আইনগত সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান এবং সকল খরচ বহনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
আগামী রোববার (২৭ অক্টোবর) পুলিশের চাওয়া রিমান্ড আবেদন বাতিল সহ তাদের পক্ষে জামিন শুনানি করবেন বিজ্ঞ আইনজীবীরা।
মুঠোফোনে মহিববুর রহমান বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়া আটককৃত অনেকের পরিবার সহ আমাদের আইনজীবীদের সাথে সার্বক্ষণিক ভাবে আমি যোগাযোগ স্থাপন করে যাচ্ছি। কারা হেফাজতে গ্রেফতারকৃত ছাত্র নেতাদের যাতে কষ্ট না হয় সেই জন্যও আমি আমার সাধ্য অনুযায়ী তাদের অর্থনৈতিক সহয়তা করবো।
