এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্যোগে গঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলীয় সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে তিনি আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও এখনও পর্যন্ত তা দলীয়ভাবে গ্রহণ করা হয়নি, তবে সাম্প্রতিক সময় তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় নন বলেই জানা গেছে।

সূত্রের বরাতে জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিতে যোগ দিতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলের মুখ্য সমন্বয়ক পদে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা নিয়ে ইতোমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনানুষ্ঠানিক সমর্থন রয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটেই নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ দায়িত্ব থেকে অব্যাহতি চান, যদিও তিনি দলের সদস্য হিসেবে থেকে যেতে চান— এমন উল্লেখ রয়েছে তার পদত্যাগপত্রে।

যোগাযোগের চেষ্টা করা হলেও নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, বিষয়টি এখনও বিবেচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ