গাজিপুরে মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। এটি সরকারের পতনের পর এবং ছাত্রলীগের কার্যক্রম সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর গাজিপুরে প্রথমবারের মতো গঠিত কোনো কমিটি।
গাজিপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে আকাশ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে মোঃ মহসিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সাব্বির আহমেদকে নির্বাচিত করা হয়েছে।
গাজিপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ফেসবুকে কমিটির অনুমোদনের খবরটি দলীয় প্যাড সহ প্রকাশ করে লিখেছেন, “মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হলো। দূর্দিনে সংগঠনের দায়িত্বশীল মুজিব আদর্শের সৈনিক হয়ে এগিয়ে যাও।”
সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলাম ফেইসবুক বিবৃতিতে লিখেন: আশা করছি দলের এই দুঃসময়ে অত্যন্ত বিচক্ষণতা এবং সাহসিকতার সাথে নেতৃত্ব দিবে। দুঃসময়ের সকল সহযোদ্ধারাই এই দলের সম্পদ সৌন্দর্য।
