বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

অবশ্যই পরুন

কিশোরগঞ্জের বিশিষ্ট বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আবু আহমদ ফজলুল করিমের ছেলে, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অ‍্যাডভোকেট ফয়জুল করিম মুবিন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি জানান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও সুন্দর ভবিষ্যৎ দেখতে চান এবং জুলাই সনদের বিরোধ ঘোষণা করেছেন। অন্য একটি ভিডিওতে তিনি আশা প্রকাশ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরে আসবেন।

বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির অপরাজনীতি, দেশজুড়ে চাঁদাবাজি, মামলা বানিজ‍্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকেই দলত্যাগে বাধ্য হচ্ছেন। বিশেষত, ত্যাগী নেতাদের সন্তানরা এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে আওয়ামী লীগের পথে আসছেন। ফয়জুল করিম মুবিনের এই পদক্ষেপ সেই প্রবণতাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্ট সংকেত যে বিএনপির চলমান কু-নীতি ও অসংগঠিত কর্মকাণ্ড দেশের মানুষ ও রাজনৈতিক পরিবারগুলোর আস্থা হারাচ্ছে। অন্যদিকে, আওয়ামী লীগের সুদৃঢ় নেতৃত্ব ও স্থিতিশীল নীতি দেশের আগামী প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ