জুলাই আন্দোলনের আলোচিত ও বিতর্কিত মুখ তাহরিমা জান্নাত সুরভীকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তাঁকে ঘিরে বিভিন্ন মহলে নতুন করে আলোচনা ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সেলিমের মেয়ে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রীকে নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছিল। এর আগে একটি মামলায় তাঁর গ্রেপ্তারের বিষয়টিও আলোচনায় আসে।
বিভিন্ন সময়ে তাঁর কর্মকাণ্ড ও বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, কেন তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না কিংবা তিনি স্বেচ্ছায় আড়ালে রয়েছেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগামী ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন এমন রাজনৈতিক গুঞ্জনের পর থেকেই সুরভী আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে।
