সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

অবশ্যই পরুন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে তাঁর উত্তরার বাসায় পুলিশ পরিচয়ে একদল লোক প্রবেশ করে নগদ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারের কিছুক্ষণ আগে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা বাসা থেকে নগদ অর্থ এবং পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর পুলিশের আরেকটি দল ওই বাসায় উপস্থিত হয় এবং নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর।

ঘটনাটি নিয়ে জনমনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে। যদি পুলিশ পরিচয় ব্যবহার করে কেউ বাসায় প্রবেশ করে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গিয়ে থাকে, তাহলে তাদের পরিচয় শনাক্ত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা জরুরি।

একজন সাবেক মন্ত্রীর বাসায় এমন ঘটনা ঘটার অভিযোগ যেমন উদ্বেগজনক, তেমনি সাধারণ নাগরিকের নিরাপত্তার প্রশ্নটিও সামনে নিয়ে আসে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ