যুক্তরাজ্য ছাত্রলীগ ও ঢিলাগড় গ্রুপের উদ্যোগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন উদযাপন!

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে কেক কাটা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ ও যুক্তরাজ্যে অবস্থানরত ঢিলাগড় গ্রুপের নেতাকর্মীরা।

গতকাল লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাত্রলীগ ও ঢিলাগড় গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং উপস্থিত নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রলীগ ও ঢিলাগড় গ্রুপের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় যোগাযোগের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ