জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলুল চৌধুরীর নেতৃত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় চার নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা জাতীয় চার নেতার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
