যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা, জামায়াত-সমর্থক শিক্ষক রাইয়ান বাতেন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টিতে ছাগলের সঙ্গে যৌনচার ও পরবর্তীতে ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ এবং বিতরণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন (Raiyan Abdul Baten) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

প্রকাশিত পুলিশি নথি অনুযায়ী, গত ২৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং নিজের কাছে রাখার অভিযোগ নথিভুক্ত করা হয়।

রাইয়ান আবদুল বাতেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থী। বুয়েট থেকে পড়াশোনা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে, তাঁর কয়েকজন সাবেক সহপাঠীর বরাত দিয়ে জানা গেছে, বুয়েটে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরবরাহ করা তথ্য অনুযায়ী, তিনি ও তাঁর স্ত্রী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ