জুলাই আন্দোলনের মতো মিরপুরে শ্রমিক আন্দোলনেও পুলিশের ওপর হামলা, মারধর

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় ওই পুলিশ সদস্যকে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তার অস্ত্র কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কয়েকজন ব্যক্তি পুলিশ সদস্য মো. সাইমনকে ঘিরে ধরে মারধর করেন। তিনি পল্লবী থানা থেকে সংঘর্ষস্থলের দিকে যাচ্ছিলেন। হামলার একটি ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে আঘাত করতে দেখা যায়। এ সময় কয়েকজন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হলে তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সকাল থেকেই পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের ভেতরে আটকা পড়েন অনেক যাত্রী। আন্দোলনের একপর্যায়ে এক পুলিশ সদস্যের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ