শ্রমিক বিক্ষোভে অচল পোশাক খাত, সব কারখানায় সাধারণ ছুটি

অবশ্যই পরুন

টানা তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভে অস্থির হয়ে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় কারখানাগুলোতে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ, বেতন-ভাতা ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলমান আন্দোলনে পোশাক শিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ