শ্রমিকদের বিক্ষোভে বিএনপি ও সহযোগী সংগঠনের হামলার অভিযোগ, অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার পোস্ট

অবশ্যই পরুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে পুলিশের সঙ্গে একযোগে শ্রমিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে, হামলার অভিযোগের মধ্যে কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতে লাঠিসোঁটা নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ কালিয়াকৈর চন্দ্রায় আওয়ামী নৈরাজ্যের মোকাবিলা করতে ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল করার সহযোগিতায় কালিয়াকৈর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল।’

তার এই পোস্টে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি উঠে এসেছে। তবে শ্রমিকদের বিক্ষোভে হামলার অভিযোগ এবং ওই ফেসবুক পোস্টের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায় নি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে এমন ঘটনা শ্রমিকদের নিরাপত্তা ও আন্দোলনের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ