মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

অবশ্যই পরুন

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তারা।


এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে একই এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


অন্যদিকে, একই দাবিতে সোমবার সকালে গাজীপুরেও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ