যমুনা ফিউচার পার্কের সামনে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অবশ্যই পরুন

রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, মিছিল চলাকালে প্রগতি সরণিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে চলে যান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করে। জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, ফেস্টুন ও ককটেলের খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ