সিলেটের হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা প্রিন্সের পুরো পরিবারকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পুলিশ!
ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন প্রিন্সের ভাই পিয়াল। তিনি জানান, হাসপাতাল থেকে তাঁর পরিবারের সবাইকে পুলিশ নিয়ে গেছে। কিন্তু তাঁদের কোথায় নেওয়া হয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় সুনামগঞ্জ সদর পুলিশের সদস্যদের জড়িত থাকার কথা উল্লেখ করে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় এসআই জাকারিয়া ও ফরিদকে অভিযুক্ত করা হয়েছিল। এবার প্রিন্সের পুরো পরিবারকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় নতুন করে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
