সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাঁকে গ্রেপ্তার করলেও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেন্টার ফর ইউএস-বাংলাদেশ রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, “আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভয় পাই না। আমি জানি, তারা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে এবং নির্যাতন করতে পারে।”
শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশে ফিরে যাওয়া তাঁর দায়িত্ব।
সূত্র: The Times of India
