মব সন্ত্রাসীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক, আত্মগোপন ও দেশ ছাড়ার পরিকল্পনা!

অবশ্যই পরুন

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে মব সন্ত্রাস, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি পরবর্তী সময়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এসব অভিযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তালিকা প্রস্তুত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা আলোচনায় এসেছে।

এদিকে, মব সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছেন অনেকে; কেউ কেউ দেশ ছাড়ার পরিকল্পনাও করছেন বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য। তাঁর ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, আ ন ম আয়াস নামে এক কথিত জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার এবং তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মব সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে যাঁদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মানুষকে হয়রানি, ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ