ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেল ২০ দোকান

অবশ্যই পরুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে ২০টির বেশি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মুদি, ঔষধ, কাপড়, চা, বীজ ও জুতার দোকানসহ পুরো মার্কেট পুড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নেভায়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ