আবরার হত্যার পর ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েম! ভাইরাল ছবিতে নতুন বিতর্ক

অবশ্যই পরুন

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের একটি মিছিলে সাদিক কায়েমের উপস্থিতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পর তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে একদল তরুণকে মিছিল করতে দেখা যায়। তাদের সামনের সারিতে থাকা একজনকে সাদিক কায়েম বলে দাবি করছেন অনেকে। ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দাবি করা হচ্ছে, ওই সময় তিনি ছাত্রলীগের পরিচয়ে মিছিলে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে একটি আবাসিক হলে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ হয়।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে সমালোচকরা প্রশ্ন তুলছেন আবরার ফাহাদ হত্যার পর সাদিক কায়েমের অবস্থান কী ছিল এবং তিনি ওই মিছিলে কী পরিচয়ে উপস্থিত হয়েছিলেন। কেউ কেউ তাকে ‘গুপ্ত’ রাজনৈতিক পরিচয়ের অভিযোগেও সমালোচনা করছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ