১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতাসহ ৩ জন গ্রেফতার

অবশ্যই পরুন

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়াও রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা।

গ্রেফতার অন্য দুজন হলেন আশরাফুল আলম (৩৯) ও রাজু ইসলাম।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিপিসি-৩-এর একটি দল বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ডভ্যান এবং সেটিকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের ভেতর বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবির দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

পরে গ্রেফতার তিনজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ