ডোনাল্ড ট্রাম্পের মূর্তির সাথে ছবি তুলে উচ্ছসিত তারেক রহমান

অবশ্যই পরুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি মুর্তির সাথে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ছবি সামনে এসেছে। প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে তাঁদের উচ্ছ্বসিত দেখা গেছে।

জাতিসংঘের অধিবেশন উপলক্ষে তারেক রহমানের নিউইয়র্ক সফর এবং ট্রাম্পের আয়োজিত নৈশভোজে তাঁর অংশগ্রহণের খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ