শিবিরের হাতে নির্মম নির্যাতনের শিকার সেই আসিফ এবার সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি

অবশ্যই পরুন

সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন ছাত্রলীগের দীর্ঘদিনের কর্মী ও ২০১৭ সালে শিবিরের হামলায় নির্যাতনের শিকার আবুল কালাম আসিফ।

আবুল কালাম আসিফ ২০১৭ সালের ৭ আগস্ট সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে শিবিরের হামলার শিকার হন।ওই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন এবং তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। ডান হাতের ও বাম পায়ের রগ কেটে দেওয়া হয়,পরে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আবুল কালাম আসিফের নবগঠিত মহানগর কমিটিতে সহসভাপতি পদে স্থান পাওয়াকে তার সহকর্মীরা মূল্যায়নের স্বীকৃতি হিসেবে দেখছেন।

তার পদ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সহকর্মীরা বলেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা একজন কর্মী হিসেবে আবুল কালাম আসিফের এই পদপ্রাপ্তিতে তারা আনন্দিত ও উৎসাহিত। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

নতুন কমিটিতে তার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে অনুসারী ও সহকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ