হোটেলে জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া সেই মরিয়মের মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও জানান, মরিয়মের মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে হোটেলে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা হলে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ওই তরুণী তাঁর স্ত্রী মরিয়ম খাতুন।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ