সোনাইমুড়ীতে ওলামা দলের সভাপতির বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

অবশ্যই পরুন

নোয়াখালীর সোনাইমুড়ীর ফায়েজিয়া এতিমখানায় এতিম শিশুদের জন্য আসা সরকারি বরাদ্দ ও দানবীরদের অনুদানের অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। এতিমদের প্রাপ্য অধিকার ও অর্থের এই হরিলুট নিয়ে অনুসন্ধান প্রকাশ করায় হামলায় শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই সংবাদকর্মী। এই নজিরবিহীন হামলার ঘটনার পর স্থানীয় প্রশাসন ও প্রবাসীসহ সমাজের সর্বস্তরের দানবীরদের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।

অনুসন্ধানে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের সরকারি অনুদান (ক্যাপিটেশন গ্রান্ট) এবং স্থানীয় ও প্রবাসী দানশীল ব্যক্তিদের পাঠানো মোটা অঙ্কের অনুদানে পরিচালিত হয় ফায়েজিয়া এতিমখানাটি। তবে কাগজে-কলমে ১২৬ জন এতিম নিবাসী দেখিয়ে সরকারি ও বেসরকারি অর্থ উত্তোলন করা হয়। জাল বিল-ভাউচার তৈরি ও ভুয়া নিবাসীর তথ্য দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে ফুলেফেঁপে উঠেছেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ শফিকুর রহমান (শফিক)।

রাজনীতি ও প্রভাবের আড়ালে এতিমের হক মেরে অঢেল সম্পত্তির পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠে এসেছে শফিকের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয় বদলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে এই দুর্নীতির থলের বিড়াল বাইরে এনে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে শফিকেরসহ তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলা চালায়, যাতে দুজন সাংবাদিক গুরুতর আহত হন।

এতিমের অনুদানের সুনির্দিষ্ট হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সমাজের দানশীল ব্যক্তিদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ