দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ার মধ্যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দায়িত্বকাল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব হামলা, রাজনৈতিক সংঘর্ষসহ বিভিন্ন অপরাধের খবর নিয়মিত সামনে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন ও নাগরিক আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা এবং প্রকাশ্যে সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনআলোচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করছেন সাধারণ নাগরিকরা। তাদের বক্তব্য, কামালের দায়িত্বকালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল দৃশ্যমান। ফলে বর্তমান সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে অনেকে তাঁর সময়ের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কথা স্মরণ করছেন।
২০১৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। তাঁর দায়িত্বকালে জঙ্গিবাদবিরোধী একাধিক অভিযান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালিত হয়।
অন্যদিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যপাক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বর্তমানে দেশে খুন হত্যা হামলা মামলা যেনো নিত্য দিনের সঙ্গী।
আইনশৃঙ্খলা নিয়ে মানুষের প্রত্যাশা অবশ্য একটাই নিরাপদে চলাফেরা, অপরাধের দ্রুত তদন্ত, অপরাধীদের আইনের আওতায় আনা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
