তেজগাঁও মসজিদে গোপন বৈঠক,জঙ্গি সন্দেহে আটক ২৩

অবশ্যই পরুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁওয়ের ওই মসজিদ থেকে তাদের আটক করা হয়।


ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।


পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের তেজগাঁও থানার একটি কক্ষে রাখা হয়েছে। তাদের বেশিরভাগের পরনে পাঞ্জাবি ও টুপি ছিল। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত হন।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের পরিচয় ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ