চট্টগ্রামের বায়েজিদ এলাকায় কোচিংয়ে যাওয়ার পথে দ্বীপ চৌধুরী নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বায়েজিদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টার দিকে দ্বীপ চৌধুরী অক্সিজেন এলাকার কয়লার ঘরে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। আনুমানিক বিকেল ৫টার দিকে কয়লার ঘর এলাকা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
নিখোঁজ দ্বীপের বয়স ১৪ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ছাই/এশ রঙের টি-শার্ট।
দ্বীপ চৌধুরীর বাবার নাম নারায়ণ চৌধুরী এবং মায়ের নাম শান্তা চৌধুরী। তাদের বাড়ি বুলবুল মাস্টার বাড়ি, গ্রাম পূর্ব কূলগাঁও, জালালাবাদ, বায়েজিদ, চট্টগ্রাম।
কোনো ব্যক্তি দ্বীপ চৌধুরীর সন্ধান পেলে বা কোথাও তাকে দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
