ওবায়দুল কাদের-সাদ্দাম-ইনানসহ সাত নেতার রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

অবশ্যই পরুন

ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন ও ইনানসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়কে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়া বা পরিকল্পিত হামলা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ