বিদ্যুৎ না থাকায় কি লিফট বাদ দিয়ে সিঁড়ি বেয়ে ছয় তলায় উঠলেন প্রধানমন্ত্রী?

অবশ্যই পরুন

সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে লিফট ব্যবহার না করে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে প্রধানমন্ত্রী কেন লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলায় উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সচিবালয়ে ওই সময় বিদ্যুৎ ছিল না, নাকি কোনো কারণে লিফট সচল ছিল না? নাকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই সিঁড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি দিয়ে তার সঙ্গে ষষ্ঠ তলায় ওঠেন।

গুরুত্বপূর্ণ একটি সরকারি বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর ছয় তলা সিঁড়ি বেয়ে ওঠার বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে লিফট ব্যবহার না করার প্রকৃত কারণ বিদ্যুৎ বিভ্রাট, লিফটের ত্রুটি নাকি অন্য কোনো সিদ্ধান্ত, সেটিই এখন প্রশ্ন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ