আসিফ মাহমুদের দুর্নীতির অর্থ আছে সুইস ব্যাংকেও: দুদক

অবশ্যই পরুন

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার, সম্পদ গঠন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির কাছে অভিযোগ এসেছে, বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। একই সঙ্গে সুইস ব্যাংকে অর্থ রাখা এবং বিদেশে বিনিয়োগের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।

দুদকের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিভিন্ন সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পে টেন্ডার, নিয়োগ, বদলি এবং পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, সায়েদাবাদ পানি শোধনাগর এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ কয়েকটি প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও তদন্তের আওতায় এসেছে বলে দুদক জানিয়েছে।

দুদক আরও বলছে, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং সেখানে সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। সুইস ব্যাংকেও অর্থ জমা রাখার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ