টঙ্গী পূর্ব থানায় ছয় আওয়ামী লীগ কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে থানায় গিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের স্বজনেরা।
রোববার (৩০ আগস্ট) দুপুরের পর গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের কয়েকজন নারী থানায় গিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা স্লোগান দেন এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি করেন।
পরে সাংবাদিকদের কাছে স্বজনেরা দাবি করেন, কোনো অপরাধ ছাড়াই তাদের পরিবারের পুরুষ সদস্যদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তারা গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
তবে গ্রেপ্তারের কারণ ও তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ন্যাশনিক্স/এলকে
