রাজধানীর গেন্ডারিয়ায় একটি অফিসে এলোপাতাড়ি গুলির ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে গেন্ডারিয়ার একটি অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)।
জানা গেছে, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনার পর তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
ন্যাশনিক্স/এলকে
