রাজা কৃষ্ণচন্দ্র থেকে তারেক রহমান, মন্ত্রী মশাই থেকে সালাহউদ্দিন ফেসবুকে নতুন ‘গোপাল ভাঁড়ের রাজসভা’!

অবশ্যই পরুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, গ্যাস সংকট এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকদের একটি অংশ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ঘিরে শুরু হয়েছে নানা ধরনের ব্যঙ্গ-রসিকতা ও মিম।

ফেসবুকের বিভিন্ন পোস্টে বর্তমান পরিস্থিতিকে গোপাল ভাঁড়ের প্রচলিত গল্পের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রীকে ‘রাজা’ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘মন্ত্রী’ হিসেবে উপস্থাপন করছেন অনেকে। ব্যঙ্গাত্মক এসব পোস্টে ইঙ্গিত করা হচ্ছে—রাজ্যের পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজার সিদ্ধান্ত এবং মন্ত্রীর পরামর্শ একের পর এক হাস্যকর বা বিব্রতকর পরিস্থিতির জন্ম দিচ্ছে।

বিশেষ করে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে অভিযোগ ও উদ্বেগ সামাজিকমাধ্যমের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। কোথাও অপরাধ ও নিরাপত্তাহীনতার অভিযোগ, কোথাও প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন সরকারের সমালোচকরা।

অন্যদিকে বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট নিয়েও মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে বিভিন্ন সামাজিকমাধ্যমের পোস্টে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, জ্বালানি নিয়ে অনিশ্চয়তা এবং গ্যাসের চাপ কমে যাওয়ার মতো সমস্যাগুলো নিয়ে ভুক্তভোগীদের ক্ষোভ সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একটি অংশ।

এই পরিস্থিতিতে ব্যঙ্গাত্মক মিম ও পোস্টগুলো কেবল হাস্যরসের বিষয় হয়ে থাকছে না; বরং সরকারের কর্মকাণ্ড নিয়ে জমে থাকা অসন্তোষ, হতাশা ও জবাবদিহিতার দাবির প্রতিফলন হিসেবেও এগুলোকে দেখছেন অনেকে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ