৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৯১৭ শিশু, শিশুরা যাচ্ছে কোথায়?

অবশ্যই পরুন

দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাত মাসে প্রায় ১৫ হাজার ৯১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই সংখ্যার সরকারি উৎস ও বিস্তারিত পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো পরিবার তাদের সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। কেউ স্কুল থেকে ফেরেনি, কেউ বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়েছে, আবার কেউ পরিবারের সদস্যদের অজান্তে কোথাও চলে গেছে। কিন্তু নিখোঁজ হওয়ার পর এসব শিশুর কতজন ফিরে এসেছে, কতজন এখনো নিখোঁজ এবং কতজন অপরাধী চক্রের হাতে পড়েছে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া জরুরি বলছেন অভিভাবকেরা।

শিশু নিখোঁজের প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত, তথ্যের স্বচ্ছতা এবং উদ্ধার হওয়া পর্যন্ত কার্যকর নজরদারি নিশ্চিত করা এখন সময়ের দাবি বলছেন সাধারণ জনগণ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ