হারুনের সময়ের ঢাকা: নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল রাজধানী, স্মরণে নগরবাসী

অবশ্যই পরুন

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন নগরবাসী। সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বাড়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে স্মরণ করা হচ্ছে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে।

নগরবাসীর একটি অংশের দাবি, হারুন অর রশিদের দায়িত্ব পালনের সময় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে অপরাধীদের বিরুদ্ধে অভিযান, মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন অপরাধের দ্রুত তদন্তে দৃশ্যমান তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করেছিল বলে মনে করেন তারা।

অনেক নগরবাসী বলছেন, ওই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও তৎপরতার কারণে অপরাধীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করত। ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে তুলনামূলকভাবে স্বস্তিতে ছিলেন এমনটাই তাদের অভিজ্ঞতা ও মতামত।

বর্তমান সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধের খবর সামনে আসায় সেই সময়ের আইনশৃঙ্খলা ব্যবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করছেন অনেকে। তাদের ভাষায়, “ঢাকাকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কার্যকর তৎপরতা প্রয়োজন।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ