নেপালের বন্যায় প্রাণহানিতে গভীর শোক জানালেন সজীব ওয়াজেদ জয়

অবশ্যই পরুন

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় বলেন, উত্তর নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবার, আহত ও বাস্তুচ্যুত মানুষ এবং এখনও ঝুঁকিতে থাকা সবার জন্য উদ্বেগ প্রকাশ করেন।

জয় উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও মানবিক সহায়তাকারী দলগুলোর প্রতি শ্রদ্ধা জানান। কঠিন পরিস্থিতির মধ্যেও তারা জীবন রক্ষা ও বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে জয় বলেন, এই গভীর শোকের সময়ে তিনি নেপালের জনগণের পাশে রয়েছেন। একই সঙ্গে জরুরি উদ্ধার, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

পোস্টের শেষাংশে জয় বলেন, কঠিন এই সময়ে নেপালের মানুষ যেন শক্তি ও সাহস খুঁজে পান। বাংলাদেশ নেপালের জনগণের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছে এবং তাদের পাশে রয়েছে

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ