দীপু মনির স্বামী আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই

অবশ্যই পরুন

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই।

মঙ্গলবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি পরিবার ও স্বজনদের রেখে গেছেন।

তৌফিক নেওয়াজ দেশের উচ্চ আদালতে আইন পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। চলতি বছরের এপ্রিলেও অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে। একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ