বিএনপি নেতা আমির খসরুকে বিএনপি পন্থী সাংবাদিক এবেন মিরের কড়া বার্তা

অবশ্যই পরুন

বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের দুর্ভোগ নিয়ে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সমালোচনা করেছেন সাংবাদিক এবেন মির। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তাকে কঠোর ভাষায় সতর্ক করেছেন তিনি।

এবেন মির বলেন, শুধু মিষ্টি ও আশ্বাসের কথা বলে বিনিয়োগকারীদের মন ভোলানোর চেষ্টা না করে বাস্তব পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষকে আশ্বাস দেওয়ারও কোনো অর্থ নেই বলে মন্তব্য করেন তিনি।

আমির খসরুকে উদ্দেশ করে তিনি বলেন, বাজার ঠিক করতে না পারলে এর দায় সরকারকেই বহন করতে হবে। দীর্ঘদিন লোকসানে থাকা বিনিয়োগকারীদের পুঁজি আটকে রেখে কোনো পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে তার বিরুদ্ধেও প্রশ্ন উঠবে বলে সতর্ক করেন তিনি।

এ সময় অতীতের মতো কম দামে শেয়ার হাতবদলের সুযোগ তৈরি না করার আহ্বান জানিয়ে এবেন মির বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এবেন মিরের বক্তব্যকে রাজনৈতিক সমালোচনা ও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, সরাসরি হুমকি হিসেবে নয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ