বাউফলে গৃহবধূর ঘরে গভীর রাতে যুব জামায়াত নেতা, স্থানীয়দের হাতে আটক

অবশ্যই পরুন

পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে গভীর রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশের অভিযোগে আতিকুল ইসলাম নামে এক যুব জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছেন।

বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং পূর্ব ইন্দ্রকূল গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রের দাবি, ওই গৃহবধূর স্বামী বুধবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এর মধ্যে গভীর রাতে আতিকুল ওই নারীর ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে তারা আতিকুল ও ওই গৃহবধূকে আটক করেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে আতিকুলের স্বজনরা উপস্থিত হয়ে তাকে সেখান থেকে নিয়ে যান বলেও স্থানীয়রা জানিয়েছেন।

গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদারের অভিযোগ, কয়েকদিন আগে থেকেই আতিকুলের সঙ্গে তার পুত্রবধূর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ঘটনার রাতে চিৎকার শুনে তিনি ওই ঘরের দিকে গেলে আতিকুলকে বেরিয়ে আসতে দেখেন। পরে তিনি পোশাক পরিবর্তন করে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন আমির হোসেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ