ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পরিবেশ।
আয়োজকরা জানান, জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরা এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
