সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রীসহ আরও একজন রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
