আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সিলেটে মিছিল ও বিক্ষোভ করেছে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ সিলেট নগরীতে আয়োজিত মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, ছাত্রলীগের ইতিহাস লড়াই-সংগ্রামের ইতিহাস। নানা বাধা-বিপত্তি পেরিয়ে সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে তাদের অবস্থান অব্যাহত রাখবেন। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ব্যানারও দেখা যায়। এ বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, তারা তাদের নেতার নির্দেশনায় রাজপথে রয়েছেন এবং শেষ পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
মিছিল থেকে বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।
