ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে গতকাল কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। ওই বিবৃতিতে ভারতের ভূমিকার সমালোচনা করে ঢাকা জানায়, এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর একদিন পর বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ভারতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে।
মন্ত্রী বলেন, ভারত থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আসে। জ্বালানি চাহিদা বিবেচনায় সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
বৈঠকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনায় এসেছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না।
ন্যাশনিক্স/এলকে
