জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

অবশ্যই পরুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মিলাদ, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক সহায়তা এবং বিভিন্ন আলোচনা সভা।

৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন, শপথবাক্য পাঠ, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু হবে। এছাড়া আগস্টজুড়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দেশাত্মবোধক গান পরিবেশন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে। জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, ধানমন্ডি ৩২ নম্বর এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন, রাষ্ট্রচিন্তা, সংবিধান, অর্থনৈতিক মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ