নেপালে বেকারত্ব ও হতাশা ঘিরে বিক্ষোভ, পদত্যাগের দাবিতে চাপের মুখে প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের হতাশা ঘিরে নেপালে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যেই গত তিন দিনে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।

জেন-জি নেপাল নামে একটি সংগঠনের দাবি, সরকারের সাম্প্রতিক বাজেট ও নীতিমালায় যুবকদের কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তব উদ্যোগের প্রতিফলন নেই।

এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসও প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করেছে। দলটির দাবি, রাষ্ট্রের ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটের কারণেই এমন মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ