পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা

অবশ্যই পরুন

পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাদশাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, শুক্রবার পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিনে নাটোরে এক সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন।

তারা ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও বলেন।

এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং একই দাবির পুনরাবৃত্তি করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ